মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানা বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার।

সোহাগ আরেফিন
সোমবার, ২৫ মে, ২০২৬

 

অদ্য ২৫ মে ২০২৬ খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয় কোতয়ালী থানা বার্ষিক পরিদর্শন করেন। পুলিশ সুপার থানা প্রাঙ্গণে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীন।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম, জনসেবার মান, মামলার তদন্ত কার্যক্রম, ওয়ারেন্ট তামিল, মাদকবিরোধী অভিযান, ফোর্সের শৃঙ্খলা ও কল্যাণমূলক বিষয়াদি নিবিড়ভাবে পর্যালোচনা করেন। শেষে তিনি থানার দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল, আধুনিক, স্বচ্ছ, কার্যকর এবং জনগণবান্ধব করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি থানায় সংরক্ষিত বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার, মালখানা, অস্ত্রাগার, হাজতখানা ও অন্যান্য দাপ্তরিক নথিপত্র পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।পাশাপাশি থানায় কর্মরত অফিসার ও ফোর্সের পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্ ) নাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল জনাব মোঃ তারেক সেকান্দার সহ কোতয়ালী থানার অন্যান্য অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ