শিরোনাম
ক সমাবেশে মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কুশল বিনিময় ও করমর্দনের দৃশ্য বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে। এ সময় প্রধানমন্ত্রীর কাছ থেকে তার কাজের প্রশংসাও পান বলে জানা যায়।

প্রধানমন্ত্রীর প্রশংসা পেলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক

জিয়াউর রহমানের আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের

আজ জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দুই জেলায় নতুন ইপিজেড, তিন জেলায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে সরকার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রাঙামাটিতে হাবীব আজমের বৃক্ষরোপণ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সড়কে অনুমোদনহীন বাস চলাচলের প্রতিবাদে বাস মালিক সমিতি ও শ্রমিক কল্যাণ পরিষদের সভা

নিজস্ব প্রতিবেদন
শনিবার, ১৩ জুন, ২০২৬

চট্টগ্রামের আমনত শাহ সেতু (নতুন ব্রিজ) থেকে পটিয়া সড়কে অনুমোদনহীন স্মার্ট পরিবহন বাস চলাচলের প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণাঞ্চল কক্সবাজার বান্দরবন সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এক আলোচনা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেল ৪টায় চট্টগ্রাম বাস টার্মিনাল প্রাঙ্গণে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে বাস মালিক, শ্রমিক নেতা এবং পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, আমনত শাহ সেতু থেকে পটিয়া সড়কে যাত্রী পরিবহনের জন্য পর্যাপ্ত সংখ্যক অনুমোদিত বাস চলাচল করছে। এর পরও হঠাৎ করে একটি মহল নিজেদের ব্যানারে কিছু বাস পরিচালনা করছে, যেসব গাড়ির বৈধ অনুমোদন, রুট পারমিট ও প্রয়োজনীয় কাগজপত্র নেই বলে অভিযোগ রয়েছে।

এসময় চট্টগ্রাম দক্ষিণ কক্সবাজার, বান্দরবন জেলা সড়ক পরিবহন মালিক ঐক্য পরিষদের সদস্য সচিব মো:মহিউদ্দীন চৌধুরী,আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জহিরুল ইসল, মোঃ নুরুল কবির,মোঃ হাবিবুর রহমান,মো:আলমগীর, মোঃ জাহাঙ্গীর আলম,মুসলিম হাসান,নিজামুল ইসলাম খান,আবদুল্লাহ ফারুক সবুজ,আলমগীর,সাফু,এনাম,সেলিম কোম্পানি, হাজী ইলিয়াস কোম্পানিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বৈধ যানবাহনের স্বার্থ সংরক্ষণে সকলের সহযোগিতা কামনা করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ