দুর্গম বিলাইছড়ি উপজেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন ২৯৯নং আসনের সংসদ সদস্য ও সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এমপি।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে প্রবল ভারী বর্ষণে প্লাবিত দূর্গম ফারুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্থানীয় জনসাধারণ, ব্যবসায়ী ও নানা শ্রেণি পেশার মানুষের সাথে কথা বলেন ক্ষয়ক্ষতির বিষয়ে কথা বলেন তিনি।
এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং ত্রান সামগ্রী বিতরণ করেন তিনি।
পরিদর্শনকালে রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সাংগঠনিক সম্পাদক শহীদ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান, জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা, জেলা পরিষদ সদস্য ড্যানিয়েল পাঙ্খোয়া, উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জাকির হোসেন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাফর আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উপজেলা পরিষদে সংসদ সদস্যের নির্ধারিত অফিস রুমে উপজেলা প্রশাসনের সকলস্থরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সাবেক এই পার্বত্য মন্ত্রী।