শিরোনাম
বোয়ালখালীতে চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু, আটক ৩ ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি বিশ্বকাপে ইতিহাস বদলানোর চ্যালেঞ্জ বাংলাদেশের : জ্যোতি ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো ইউক্রেনে ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা নিশ্চিত করেছে রাশিয়া রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
আজ সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

মান্দায় ৫০০ অসহায়- দুস্থ পরিবারের মাঝে ১০ লাখ টাকা সহায়তা প্রদান করলেন এমপি ডাঃ টিপু
সান মারিনো ম্যাচের পর চূড়ান্ত সিদ্ধান্ত

ডুলির সঙ্গে এখনও আনুষ্ঠানিক চুক্তি করেনি বাফুফে!

কাবির’স বাংলা এন্ড জিকে’ কর্তৃক দেশসেরা বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্তদের সংবর্ধনা

সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলেনি, খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক :: / ৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলেনি, খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের কমিটি গঠন

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেনি বাংলাদেশ। এ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিষয়টি খতিয়ে দেখতে চেয়েছিলেন। এজন্য ক্রীড়া মন্ত্রণালয় থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অণুবিভাগ) কে এম অলিউল্ল্যাকে আহ্বায়ক করা হয়েছে। এই কমিটির অন্য দুই সদস্য জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও আইনজীবী ফয়সালা দস্তগীর।

তিন সদস্যের এই কমিটিকে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেনি এই বিষয় পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১৫ কার্য দিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা কমিটি সংক্রান্ত অফিস আদেশ স্বাক্ষর করেছেন।

জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এখন বিসিবির প্রধান নির্বাচক। তিনি আগেও বিসিবির বেতনভুক্ত ছিলেন। সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ এক বিষয়ে বিসিবির স্টাফ রাখায় খানিকটা আলোচনাও হচ্ছে। পাকিস্তানের সঙ্গে চলমান সিরিজে সুমন ব্যস্ত সময় পার করছেন। এই সময়ে বিশ্বকাপে না যাওয়ার তদন্ত কাজও তাকে করতে হবে। সুমন শুধু এই বিশেষ কমিটি নয় ক্রীড়াঙ্গনের সমস্যা নিরসন সংক্রান্ত মন্ত্রণালয়ের আরেকটি গুরুত্বপূর্ণ কমিটিরও সদস্য।

প্রসঙ্গত, বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা বাংলাদেশের জন্য অনিরাপদ তাই বাংলাদেশ সেখানে খেলবে না এ রকম স্ট্যাটাস দেন। বিসিবিও মন্ত্রীর পক্ষে অবস্থান নেন। বাংলাদেশ আইসিসির কাছে ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় খেলার দাবি করলেও সেটা হয়নি। বাংলাদেশ ও আইসিসি উভয় উভয়ের জায়গায় অনড় থাকায় বাংলাদেশের বিশ্বকাপ খেলা হয়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ