বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

মেধাবী ছাত্র মো. জোবায়েরের পাশে জেলা পরিষদের সদস্য হাবীব আজম

সোহাগ আরেফিন
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

অসহায় ও বিত্তহীন মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আবারও মানবিকতার নজির স্থাপন করলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। আজ ৬ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৫টার দিকে তিনি শহীদ আব্দুল আলী একাডেমির নবম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী মো. জোবায়েরকে নতুন পাঠ্যবই কিনে দিয়ে তার পড়াশোনা চালিয়ে যাওয়ার পথ সুগম করে দেন।

​পারিবারিক অভাব-অনটনের কারণে মেধাবী ছাত্র জোবায়েরের প্রয়োজনীয় বইপত্র কেনা অনিশ্চিত হয়ে পড়েছিল। বিষয়টি জানতে পেরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন এবং নিজ উদ্যোগে ওই শিক্ষার্থীর হাতে সব বই তুলে দেন।

​বই উপহার পেয়ে আবেগপ্লুত জোবায়ের কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ভবিষ্যতে পড়াশোনা চালিয়ে ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করে। স্থানীয় সচেতন মহল ও শিক্ষা অনুরাগীরা জেলা পরিষদ সদস্যের এই সময়োপযোগী ও সহানুভূতিশীল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তারা জানান, জনপ্রতিনিধিদের এমন সহযোগিতা সমাজে শিক্ষার আলো ছড়াতে এবং ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

​মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে এভাবে নিয়মিত সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় মো. হাবীব আজমের উত্তরোত্তর সাফল্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেছেন স্থানীয়রা।


এই ক্যাটাগরির আরো সংবাদ