শিরোনাম
বোয়ালখালীতে চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু, আটক ৩ ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি বিশ্বকাপে ইতিহাস বদলানোর চ্যালেঞ্জ বাংলাদেশের : জ্যোতি ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো ইউক্রেনে ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা নিশ্চিত করেছে রাশিয়া রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
আজ সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

মান্দায় ৫০০ অসহায়- দুস্থ পরিবারের মাঝে ১০ লাখ টাকা সহায়তা প্রদান করলেন এমপি ডাঃ টিপু
সান মারিনো ম্যাচের পর চূড়ান্ত সিদ্ধান্ত

ডুলির সঙ্গে এখনও আনুষ্ঠানিক চুক্তি করেনি বাফুফে!

কাবির’স বাংলা এন্ড জিকে’ কর্তৃক দেশসেরা বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্তদের সংবর্ধনা

সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

তিনটির জন্য চসিকের দরপত্র আহ্বান, নগরীতে ৬ অস্থায়ী পশুর হাট

নিজস্ব প্রতিবেদক :: / ১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগরীতে ৬টি অস্থায়ী কোরবানির পশুর হাট বসানোর অনুমতি দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। গত ৩০ এপ্রিল জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ অনুমতি দেন। অন্যদিকে ছয়টি হাটের মধ্যে ৩টি হাট ইজারা প্রদানের জন্য দরপত্র আহ্বান করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক আদেশ থেকে জানা যায়, স্থানীয় জনসাধারণের চাহিদা ও পুলিশ কমিশনারের মতামতের ভিত্তিতে ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিধিমালা, ২০২৫’ অনুযায়ী আগামী ১৯ মে থেকে ২৮ মে ২০২৬ পর্যন্ত ১০ দিনের জন্য এসব হাট বসবে।

অনুমোদিত ৬টি স্থানের মধ্যে রয়েছে-৬ নম্বর ওয়ার্ডের কর্ণফুলী গরুর বাজার (নুর নগর হাউজিং এস্টেট), ৪০ নম্বর ওয়ার্ডের পূর্ব হোসেন আহম্মদ পাড়া টিএসপি মাঠ, একই ওয়ার্ডের মুসলিমাবাদ রোডে সিআইপি জসিমের খালি মাঠ, ৩ নম্বর ওয়ার্ডের ওয়াজেদিয়া মোড়, ৩৯ নম্বর ওয়ার্ডের আউটার রিং রোডের সিডিএ বালুর মাঠ এবং ৩৭ নম্বর ওয়ার্ডের মধ্যম হালিশহরের মুনির নগর আনন্দ বাজার সংলগ্ন খালি জায়গা।

জেলা প্রশাসনের শর্তানুযায়ী, প্রধান সড়ক থেকে অন্তত ১০০ গজ দূরে হাট বসাতে হবে এবং কোনো অবস্থাতেই যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা যাবে না।হাটের বাইরে বা রাস্তায় পশু রাখা যাবে না। নিরাপত্তা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসিটিভি স্থাপন এবং জাল নোট শনাক্তকরণ যন্ত্র বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ভেটেরিনারি চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা এবং বাজার এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বাধ্যবাধকতাও রয়েছে।

এদিকে চসিকের রাজস্ব বিভাগের এস্টেট শাখা পৃথক বিজ্ঞপ্তিতে জানায়, কর্ণফুলী পশু বাজার, মুসলিমাবাদ রোডস্থ সিআইপি জসিমের খালি মাঠ এবং ওয়াজেদিয়া মোড়-এই ৩টি অস্থায়ী পশুর হাট ইজারা প্রদানের জন্য সিলমোহরযুক্ত দরপত্র আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১১ মে পর্যন্ত দরপত্র ফরম সংগ্রহ করা যাবে এবং ১২ মে দুপুর ১টার মধ্যে জমা দিতে হবে। একই দিন দেড়টায় দরপত্র খোলা হবে। প্রস্তাবিত দরের ৩০ শতাংশ জামানত পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে এবং অনুমোদনের পর বাকি ৭০ শতাংশ অর্থসহ প্রযোজ্য কর ও ভ্যাট পরিশোধ করতে হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ