মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

বিশ্ব শান্তি কামনায় রাঙ্গামাটির নানিয়ারচর তক্ষশিলা বন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

মাহাদি বিন সুলতান (রাঙ্গামাটি প্রতিনিধি)
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বিশ্ব শান্তি ও সকল প্রাণিকুলের মঙ্গল কামনায় নানিয়ারচর তক্ষশিলা বন বিহারে ১৩তম কঠিন চীবর দান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের তক্ষশিলা বন বিহার প্রাঙ্গণে প্রধান ধর্মীয় ভিক্ষু হিসেবে দেশনা (উপদেশ) প্রদান করেন, রাঙ্গামাটি রাজবন বিহার আবাসিক ভিক্ষু পূর্ণ জ্যোতি মহাস্থবির।

এসময় মায়ানমার থেকে আগত ভিক্ষু চন্দ্র শ্রী মহাস্থবির, খাগড়াছড়ি রামগড় থেকে আগত মহা মিত্র মহাস্থবির ও তক্ষশিলা বন বিহার অধ্যক্ষ করুণা বর্ধন মহাস্থবির ভান্তে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় আশির্বাদ প্রদান করেন। পাশাপাশি বৌদ্ধ ধর্মালম্বীদের আত্মউন্নয়নে বিভিন্ন উপদেশমূলম বাণী প্রচার করেন।

 

কঠিন চীবর দান অনুষ্ঠানে আগত শ্রদ্ধেয় দায়ক দায়িকাদের পক্ষ থেকে এসময় আশির্বাদ কামনা করে বক্তব্য প্রদান করেন, তক্ষশিলা বন বিহারে কঠিন চীবর দান উদযাপন কমিটির সভাপতি ও বুড়িঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমোদ খীসা এবং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমল কান্তি চাকমা।

বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জীবন্ত চাকমা ও নিবেদীতা চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিহার পরিচালনা কমিটির সভাপতি মিরন খীসা ও কঠিন চীবর দান উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুভাস চাকমা সহ হাজারো পুন্যার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বৌদ্ধমূর্তি দান, আকাশ প্রদীপ দান, অষ্ট পরিষ্কার দান, হাজার বাতি দান, কল্পতরু দান ও কঠিন চীবর দান করে পুন্যার্থীরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ