শিরোনাম
ক সমাবেশে মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কুশল বিনিময় ও করমর্দনের দৃশ্য বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে। এ সময় প্রধানমন্ত্রীর কাছ থেকে তার কাজের প্রশংসাও পান বলে জানা যায়।

প্রধানমন্ত্রীর প্রশংসা পেলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক

জিয়াউর রহমানের আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের

আজ জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দুই জেলায় নতুন ইপিজেড, তিন জেলায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে সরকার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রাঙামাটিতে হাবীব আজমের বৃক্ষরোপণ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রাঙামাটিতে হাবীব আজমের বৃক্ষরোপণ

রিপোটারের নাম
রবিবার, ১৪ জুন, ২০২৬

 

দেশব্যাপী পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র শুভ উদ্বোধনের সঙ্গে সামঞ্জস্য রেখে রাঙামাটিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।
শনিবার রাঙামাটির প্রবেশদ্বার ‘স্বাগতম রাঙামাটি’ গেট সংলগ্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে অংশ নিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম একটি সোনালু গাছের চারা রোপণ করেন। এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি সবাইকে বেশি বেশি গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান।
আয়োজকরা জানান, প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে রাঙামাটি জেলায় পর্যায়ক্রমে আরও বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।
পরিবেশবান্ধব ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন


এই ক্যাটাগরির আরো সংবাদ