পেশাগত দক্ষতা, সততা ও সফল নেতৃত্বের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম অঞ্চলে দায়িত্ব পালনকালে তিনি অপরাধ দমন, বিশেষ অভিযান পরিচালনা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে প্রশংসনীয় ভূমিকা রেখে আসছেন।
বিশেষ করে চট্টগ্রামের সীতাকুণ্ডের আলোচিত জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সফল অভিযান পরিচালনার ক্ষেত্রে তার অবদানকে সংশ্লিষ্টরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন। দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ও অপরাধী চক্রের অভয়ারণ্য হিসেবে পরিচিত এই এলাকাকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনতে পরিচালিত অভিযানের পরিকল্পনা ও বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, অভিযানের প্রতিটি ধাপ অত্যন্ত সূক্ষ্মভাবে পরিকল্পনা করা হয়েছিল। অতিরিক্ত ডিআইজি নাজিমুল হকের অপারেশনাল ম্যাপ ও কৌশলগত নির্দেশনার ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। ফলে কোনো বড় ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ছাড়াই অভিযান সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়।
এদিকে সম্প্রতি কক্সবাজারে প্রধানমন্ত্রীর সরকারি সফর উপলক্ষে গৃহীত বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অন্যতম দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক। সফরকে কেন্দ্র করে নিরাপত্তা পরিকল্পনা, সমন্বয় এবং মাঠ পর্যায়ের কার্যক্রমে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।
সফর চলাকালে আয়োজিত এক সমাবেশে মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কুশল বিনিময় ও করমর্দনের দৃশ্য বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে। এ সময় প্রধানমন্ত্রীর কাছ থেকে তার কাজের প্রশংসাও পান বলে জানা যায়। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক বলেন, “রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা সবসময়ই গর্বের বিষয়। আর দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রশংসা পাওয়া আমার কর্মজীবনের অন্যতম বড় প্রাপ্তি। এটি আমাকে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ও তার সহকর্মীরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।
আইনশৃঙ্খলা রক্ষায় দক্ষ নেতৃত্ব, সফল অভিযান পরিচালনা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক ইতোমধ্যে চট্টগ্রাম অঞ্চলে একজন পেশাদার ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁর এ সাফল্য আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।