রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

এবার গোপালগঞ্জের ডিসি প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে। এই জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে দায়িত্ব দিয়েছে সরকার। রবিবার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে চুয়াডাঙ্গা ও হবিগঞ্জ জেলায়ও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার . এর আগে এক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে বদলি করা হয়েছে। গোপালগঞ্জের বর্তমান এসপি মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ