শিরোনাম
বোয়ালখালীতে চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু, আটক ৩ ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি বিশ্বকাপে ইতিহাস বদলানোর চ্যালেঞ্জ বাংলাদেশের : জ্যোতি ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো ইউক্রেনে ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা নিশ্চিত করেছে রাশিয়া রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
আজ সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

মান্দায় ৫০০ অসহায়- দুস্থ পরিবারের মাঝে ১০ লাখ টাকা সহায়তা প্রদান করলেন এমপি ডাঃ টিপু
সান মারিনো ম্যাচের পর চূড়ান্ত সিদ্ধান্ত

ডুলির সঙ্গে এখনও আনুষ্ঠানিক চুক্তি করেনি বাফুফে!

কাবির’স বাংলা এন্ড জিকে’ কর্তৃক দেশসেরা বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্তদের সংবর্ধনা

সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

তোপের মুখে অভিনেতা দেব, ‘চোর-চোর’ স্লোগান

বিনোদন ডেস্ক :: / ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
তোপের মুখে অভিনেতা দেব, ‘চোর-চোর’ স্লোগান

ওপার বাংলার টালিউডের জনপ্রিয় অভিনেতা ও সংসদ সদস্য দেব সাম্প্রতিক সময় রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তার দল তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর তাকে ঘিরে জনরোষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, একদল মানুষ দেবকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান দিচ্ছেন। ঘটনাটি ঘিরে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

অভিনেতা হিসেবে দীর্ঘদিন জনপ্রিয়তা ধরে রাখার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় দেব। ২০১৪ সালে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনীতিতে যোগ দিয়ে টানা তিনবার লোকসভার সদস্য নির্বাচিত হন তিনি।

রাজনীতিতে ‘সৌজন্যের রাজনীতি’ চর্চার জন্য দেবের আলাদা পরিচিতি ছিল। বিরোধীদের বিরুদ্ধে কটূক্তি এড়িয়ে শালীন আচরণ বজায় রাখার কারণে তিনি প্রশংসিতও হন। তবে সাম্প্রতিক নির্বাচনে পরাজয়ের পর রাজ্যের রাজনৈতিক পরিবেশ বদলে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তাকে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন, আবার কেউ শুধু চলচ্চিত্রে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তবে বিশ্লেষকদের মতে, জনতার এই ক্ষোভ মূলত ‘রাজনীতিক দেব’-কে ঘিরেই; ব্যক্তিগত বা অভিনেতা হিসেবে তার জনপ্রিয়তা এখনো অটুট রয়েছে।

উল্লেখ্য, ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা তিনবার লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন এই তারকা অভিনেতা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ