বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

বন্যায় বিপর্যস্ত আনোয়ারা-বাঁশখালীর মানুষের পাশে সেনাবাহিনী

সোহাগ আরেফীন
সোমবার, ১৩ জুলাই, ২০২৬

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালীর দুর্গম এলাকায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

দুর্গত পরিবারের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি তাদের খোঁজখবরও নিয়েছেন সেনাসদস্যরা। সোমবার (১৩ জুলাই) ও আগের দিন রবিবার (১২ জুলাই) দিনব্যাপী সেনাবাহিনীর সদস্যরা দুর্গম ও পানিবন্দি এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ তুলে দেন। এ সময় শিশু, নারী ও বয়স্কদের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ কার্যক্রম চলাকালে সেনাসদস্যরা বন্যাদুর্গত মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সার্বিক পরিস্থিতির খোঁজ নেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা জানান, কয়েকদিন ধরে পানিবন্দি অবস্থায় তারা চরম দুর্ভোগে ছিলেন। অনেক পরিবারের খাদ্যসংকট দেখা দিয়েছিল। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর সহায়তা তাদের জন্য স্বস্তি ও আশার বার্তা হয়ে এসেছে।  এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বের অংশ। যতদিন প্রয়োজন হবে, ততদিন স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।’

 


এই ক্যাটাগরির আরো সংবাদ