বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

ইউক্রেনকে ৬৯ কোটি ডলার ঋণ অনুমোদন আইএমএফ-এর

রিপোটারের নাম
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সোমবার জানিয়েছে, ঋণ কর্মসূচির পর্যালোচনা শেষে ইউক্রেনকে তাৎক্ষণিকভাবে প্রায় ৬৯ কোটি ডলার অর্থ ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে|

এই অর্থ ছাড়ের ফলে ইউক্রেনের জন্য অনুমোদিত ৮ দশমিক ১ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা কর্মসূচির আওতায় আইএমএফ-এর মোট অর্থায়ন বেড়ে প্রায় ২ দশমিক ২ বিলিয়ন ডলারে দাঁড়াবে|

খবর বার্তা সংস্থা এএফপি’র|

রাশিয়ার হামলা অব্যাহত থাকা অবস্থায় ইউক্রেন যখন অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা ও প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখনই আইএমএফ-এর এই পর্যালোচনা সম্পন্ন হলো|

২০২২ সালের শুরুতে রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেন এখন যুদ্ধের পঞ্চম বছরে রয়েছে|

আইএমএফ সোমবার এক বিবৃতিতে বলেছে, ‘রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ, বৈশ্বিক অর্থনৈতিক পরিবেশের আরও কঠিন পরিস্থিতি ও অত্যন্ত উচ্চ ঝুঁকি থাকা সত্ত্বেও ইউক্রেন সামষ্টিক অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতা বজায় রেখেছে|’

সংস্থাটি আরও জানিয়েছে, ইউক্রেনের ঋণ কর্মসূচির বাস্তবায়ন ‘সামগ্রিকভাবে সন্তোষজনক’  অবস্থায় রয়েছে|

আইএমএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা নির্বাহী বোর্ডের বৈঠকের পর বলেন, সংঘাতের মধ্যেও ইউক্রেন ‘অসাধারণ সহনশীলতার’ পরিচয় দিয়ে যাচ্ছে|

তিনি আরও বলেন, ‘সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এখন সবচেয়ে জরুরি বিষয়|’

জর্জিয়েভা ইউক্রেনকে সতর্ক আর্থিক নীতি ও মুদ্রানীতি অনুসরণ করার পাশাপাশি দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান|


এই ক্যাটাগরির আরো সংবাদ