বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

ভিডিও বিতর্কের জেরে এমপি নজরুলের বিরুদ্ধে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২২ জুলাই, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপের দাবি জানানো হয়।

বুধবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে ‘শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে শ্যামনগর বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা স্থানীয় বাসিন্দারা এতে অংশ নেন। মিছিলটি বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।

বিক্ষোভে অংশ নেওয়া অনেকের হাতে গাজী নজরুল ইসলামের ছবি এবং প্রতীকী ঝাড়ু দেখা যায়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। এর মধ্যে ছিল, “ছি ছি নজরুল, লজ্জায় বাঁচি না”, “হই হই রই রই, বট বাহিনী গেলি কই” এবং “শ্যামনগরে হবে না, বট বাহিনীর ঠিকানা”—এ ধরনের নানা স্লোগান


এই ক্যাটাগরির আরো সংবাদ