রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি’র) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে শহরের বনরূপাস্থ পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে পার্বত্যাঞ্চলের সাম্প্রতিক মানবাধিকার পরিস্থিতি ও জননিরাপত্তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সংগঠনটি।
পিসিএনপি’র রাঙামাটি জেলা সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও পিসিসিপি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হাবীব আজমের পরিচালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিসিএনপি’র
রাঙামাটি জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক।
সংবাদ সম্মেলনে উত্থাপিত প্রতিবেদনের মূল বিষয়গুলো নিচে তুলে ধরা হলো: মানবাধিকার লঙ্ঘন ও সহিংসতা: ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন জেএসএস, ইউপিডিএফ ও কেএনএফের সন্ত্রাসী কর্তৃক পার্বত্যাঞ্চলে প্রায় ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৪৭টি অপহরণ ও ১৬টি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন স্থানীয় ব্যবসায়ী, কৃষক, চালক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।