বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

রাঙামাটির নানিয়ারচরে যুব সমাজের উদ্যোগে ৩ইয়াবা কার্বারী আটক

মাহদী বিন সুলতান, রাঙামাটি
বুধবার, ৫ আগস্ট, ২০২৬

স্থানীয় যুব সমাজের উদ্যোগে ৩জন ইয়াবা কার্বারী কে আটক করেছে নানিয়ারচর থানা পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় নানিয়ারচর উপজেলার ইসলামপুর এলাকায় ইয়াবা কার্বারে জড়িত হলে এই ৩ইয়াবা ব্যাবসায়ী কে আটক করে স্থানীয়রা। পরে তাদের কে নানিয়ারচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এঘটনায় আটককৃতরা হলেন, নানিয়ারচর কাউন্সিল পাড়ার মো. বাপ্পি, ইসলামপুর এলাকার মোঃ ওমর ফারুক ও একই এলাকার নূর আলাম।

স্থানীয়রা জানান, তারা ৩জনই মাদক ও ইয়াবা কার্বারে জড়িত। ইদানীং এলাকার যুব সমাজে মাদক ও ইয়াবার আখড়া বেড়ে যাওয়ায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।

এবিষয়ে নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো. তৌফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়েই নানিয়ারচর থানার একটি টিম ঘটনাস্থলে যায়। পরে আটককৃত ৩ইয়াবা কার্বারী কে নানিয়ারচর থানায় আনা হয়। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে। আগামীকাল তাদের কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

এসময় নানিয়ারচর থানার এসআই মোঃ সাগর চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ