প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ও ঘিলাছড়িতে চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ৮নং টিলা ও ঘিলাছড়ি বাজার এলাকায় ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্র ৩শত পরিবারের মাঝে ২০কেজি হারে চাল বিতরণ করেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য দয়াল দাশ।
এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্যবাসীর জন্য খাদ্য সহায়তা বরাদ্দ দিয়েছেন। পাহাড়ের হতদরিদ্র পরিবারের সদস্যরা ২০কেজি হারে ত্রাণ সহায়তা পেয়ে অত্যন্ত কৃতজ্ঞতা স্বীকার করেছে। বিএনপি দেশের তৃণমূল জনগণের জন্য কাজ করে যাচ্ছে বলেও জানান বক্তারা।
এসময় নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, সহ সভাপতি মো. নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন ও ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শামসুল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।