শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

চেয়ারম্যান পদে জাহিদের প্রার্থিতা ঘিরে মাত্রাইয়ে বিএনপির কর্মী সমাবেশ

আলেক উদ্দিন (জয়পুরহাট প্রতিনিধি)
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলার ১নং মাত্রাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী তৎপরতা বাড়ছে। এরই অংশ হিসেবে চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাহিদুল ইসলাম জাহিদের পক্ষে কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর ২০২৬ইং বিকেল ৩টায় মাত্রাই ইউনিয়নের সিলিমপুর জি.এম. দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ১নং মাত্রাই ইউনিয়ন বিএনপির উদ্যোগে এবং ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং মাত্রাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাহিদুল ইসলাম জাহিদ। তিনি মাত্রাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আহ্বায়ক কমিটির সদস্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মো. সুজাউল ইসলাম মণ্ডল, মাত্রাই ইউনিয়ন বিএনপির নেতা।

কর্মী সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ মো. আব্দুল কাইয়্যুম কাফি। পরে শুভেচ্ছা বক্তব্য রাখবেন সাবেক ইউপি সদস্য ও ১নং ওয়ার্ড বিএনপির নেতা মো. জাহিদুল ইসলাম, মো. নূরুল ইসলাম, মো. আমিনুর রহমান, বিএনপি কর্মী মো. আব্দুল ওয়াহেদ, মাত্রাই ইউনিয়ন যুবদলের সদস্য মো. মেহেদী হাসান, স্বেচ্ছাসেবক দলের নেতা মো. রঞ্জু চৌধুরী, ১নং ওয়ার্ডের সদস্য শ্রী বঙ্কেশ্বর, বিএনপি নেতা মো. শাহিদুল ইসলাম ও মো. মিজানুর রহমান।

 

সমাবেশে স্থানীয় নেতাকর্মীরা আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার, সাধারণ ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “মাত্রাই ইউনিয়নের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধান ও এলাকার উন্নয়নে কাজ করতে চাই। নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে একটি সুন্দর ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার চেষ্টা করব।”

তিনি আরও বলেন, নির্বাচনে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের সমর্থন ও সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চান। ভোটারদের কাছে গিয়ে তাদের প্রত্যাশা জানার পাশাপাশি এলাকার উন্নয়ন নিয়ে বাস্তবসম্মত পরিকল্পনা তুলে ধরবেন বলেও জানান তিনি। এদিকে কর্মী সমাবেশকে ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ