শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

পাহাড়তলীতে অভ্যন্তরীণ সড়ক সংস্কার করছেন কাউন্সিলর পদপ্রার্থী ওয়াকিল হোসেন বগা

নিজস্ব প্রতিবেদন
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম নগরীর ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের গুরুত্বপূর্ণ জনবসতি ওয়ার্লেস ১ নম্বর লাইন থেকে ৯ নম্বর লাইন পর্যন্ত দীর্ঘদিনের ভাঙাচোরা সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে। কাউন্সিলর পদপ্রার্থী ওয়াকিল হোসেন বগার বিশেষ উদ্যোগে সড়ক সংস্কারের এ কার্যক্রম শুরু হয়।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সকালে সড়ক সংস্কার কাজ চলাকালে ওয়াকিল হোসেন বগা সরেজমিনে কাজের অগ্রগতি ও নির্মাণকাজের মান পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং তাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথা শোনেন।

এলাকাবাসী সড়কের বেহাল দশা, চলাচলে দুর্ভোগসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে ওয়াকিল হোসেন বগা এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, জনসাধারণের চলাচলের সুবিধা নিশ্চিত করতে এলাকার অভ্যন্তরীণ সড়কগুলোর উন্নয়ন ও সংস্কার কার্যক্রমকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ ভাঙাচোরা থাকায় পথচারী ও যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সংস্কারকাজ শুরু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেন এবং দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংশ্লিষ্টরা জানান, ওয়ার্লেস ১ নম্বর লাইন থেকে ৯ নম্বর লাইন পর্যন্ত সড়ক সংস্কার সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন চলাচলে দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

সড়ক সংস্কার কার্যক্রমের সময় কাউন্সিলর পদপ্রার্থী ওয়াকিল হোসেন বগা ছাড়া আরো উপস্থিত ছিলেন খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মনির হোসেন ইমন, মোঃ হাসান, মোঃ দিদারসহ স্থানীয় গণমান্য ব্যাক্তিবর্গ।


এই ক্যাটাগরির আরো সংবাদ