শিরোনাম
বোয়ালখালীতে চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু, আটক ৩ ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি বিশ্বকাপে ইতিহাস বদলানোর চ্যালেঞ্জ বাংলাদেশের : জ্যোতি ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো ইউক্রেনে ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা নিশ্চিত করেছে রাশিয়া রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
আজ সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

মান্দায় ৫০০ অসহায়- দুস্থ পরিবারের মাঝে ১০ লাখ টাকা সহায়তা প্রদান করলেন এমপি ডাঃ টিপু
সান মারিনো ম্যাচের পর চূড়ান্ত সিদ্ধান্ত

ডুলির সঙ্গে এখনও আনুষ্ঠানিক চুক্তি করেনি বাফুফে!

কাবির’স বাংলা এন্ড জিকে’ কর্তৃক দেশসেরা বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্তদের সংবর্ধনা

সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

বাঁশখালীতে মাদক সম্রাট আটক,১বছরের কারাদণ্ড

আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম) / ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী (মান্নান পাড়া) এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার চালিয়ে শত শত কিশোর-যুবককে মাদকের ভয়াল ছোবলে ঠেলে দেওয়ার অভিযোগে মাদক কারবারি মো. হেফাজ (২৯) কে আটক করেছে প্রশাসন। অভিযানের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শ‌নিবার (১৬ মে) ভোর ৫টা ৩০‌মি‌নি‌টে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানাধীন ছনুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খুদুকখালী (মান্নান পাড়া) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেশাগ্রস্ত অবস্থায় মো. হেফাজকে গ্রেপ্তার করা হয়।
মো. হেফাজ মৃত আব্দুল মালেক বলীর পুত্র এবং ছনুয়া ইউনিয়নের খুদুকখালী এলাকার বাসিন্দা।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হেফাজ এলাকায় মাদক কারবারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত ছিল। তার বিরুদ্ধে ইয়াবা, গাঁজা ও বিভিন্ন ধরনের মাদক বিক্রির অভিযোগ দীর্ঘদিনের।

স্থানীয়দের অভিযোগ, হেফাজের মাদক কারবারের কারণে ছনুয়া এলাকার বহু কিশোর ও যুবক মাদকের নেশায় জড়িয়ে পড়ে পরিবার ও সমাজে অস্থিরতা সৃষ্টি করছিল। এলাকায় চুরি, ছিনতাই, পারিবারিক কলহ ও সামাজিক অবক্ষয়ের পেছনেও মাদকের বিস্তারকে দায়ী করছেন স্থানীয় সচেতন মহল।

প্রশাসনের একাধিক অভিযানের পরও এতদিন ধরাছোঁয়ার বাইরে থাকলেও অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা সম্ভব হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে হেফাজ নিজে মাদক সেবনের কথা স্বীকার করার পাশাপাশি দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সাথে জড়িত থাকার বিষয়টিও স্বীকার করেন। এছাড়া ভিডিও স্বীকারোক্তিতে তিনি মাদক কারবারের সাথে জড়িত আরও কয়েকজনের নাম উল্লেখ করেন।

বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। পরে আটককৃত  হেফাজকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ