রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

দেশপ্রেম ও শৃঙ্খলার শিক্ষায় অর্থনীতিকে সমৃদ্ধ করতে ক্যাডেটদের প্রতি আহ্বান- কমান্ড্যান্ট

নিজস্ব প্রতিবেদন
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’ উপলক্ষ্যে জামেয়া ওয়াহিদিয়া এতিমখানায় এতিম-অনাথ শিশুদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

বাংলাদেশ মেরিন একাডেমি, সিলেট এ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে একাডেমিতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে সকাল ৮ ঘটিকায় একাডেমির মেইন মাস্টে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে শীবের বাজারস্থ জামেয়া ওয়াহিদিয়া এতিমখানায় এতিম ও দুঃস্থ অনাথ শিশুদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। দিবসটি উপলক্ষ্যে ক্যাডেট ব্লকে বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। পরবর্তীতে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে একাডেমির জামে মসজিদে বাদ যোহর বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

 

৭ই নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসের এক অনন্য ও ঐতিহাসিক দিন। এই দিনটি দেশের সার্বভৌমত্ব রক্ষা, ঐক্য এবং সংহতির প্রতীক। বাংলাদেশ মেরিন একাডেমি, সিলেট এর কমান্ড্যান্ট মেরিন ইঞ্জিনিয়ার মোঃ হুমায়ুন কবির দিবসটি উপলক্ষ্যে একাডেমির ক্যাডেটদের দেশপ্রেম ও শৃঙ্খলার শিক্ষা নিয়ে আগামীতে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য একযোগে কাজ করার আহ্বান জানান। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা আমাদের সততা, দেশপ্রেম ও দায়িত্ববোধের সঙ্গে দেশসেবায় উদ্বুদ্ধ করে। সংহতি দিবসের আয়োজিত কর্মসূচিতে মেরিন একাডেমি, সিলেটের সকল কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী এবং ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ