শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

সাগরিকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদন
বুধবার, ১৭ জুন, ২০২৬

ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। বুধবার (১৭ জুন) চট্টগ্রামের সাগরিকায় তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নতুন অধিনায়ক তাওহীদ হৃদয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিন ওভার শেষে এক উইকেটে ২৭ রান সংগ্রহ করেছে টাইগাররা।

ম্যাচটি বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্য বহন করছে। কারণ প্রথমবারের মতো জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে মাঠে নেমেছেন তাওহীদ হৃদয়। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তরুণ পেসার আবদুল গাফফার সাকলাইনের।

তবে ম্যাচের আগে কিছুটা দুশ্চিন্তায় ছিল বাংলাদেশ শিবির। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চোট পাওয়া নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস পুরোপুরি সুস্থ না হওয়ায় প্রথম ম্যাচের একাদশে জায়গা পাননি। ফলে নেতৃত্বের গুরুদায়িত্ব এসে পড়ে হৃদয়ের কাঁধে

ওয়ানডে সিরিজে দাপুটে পারফরম্যান্সের পর টি-টোয়েন্টিতেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় বাংলাদেশ। অন্যদিকে অস্ট্রেলিয়াও সংক্ষিপ্ত সংস্করণে ঘুরে দাঁড়িয়ে সিরিজে শুভসূচনা করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে।

বাংলাদেশ দল : তৌহিদ হৃদয় (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন †, শামীম হোসেন, মাহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, আব্দুল গাফফার সাকলাইন, শরিফুল ইসলাম।

অস্ট্রেলিয়া দল : মিচেল মার্শ (অধিনায়ক), জোশ ইংলিশ †, কুপার কনোলি, ম্যাট রেনশো, টিম ডেভিড, নিখিল চৌধুরী, জোয়েল ডেভিস, জেভিয়ার বার্টলেট, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, স্পেন্সার জনসন।


এই ক্যাটাগরির আরো সংবাদ