শিরোনাম
বোয়ালখালীতে চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু, আটক ৩ ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি বিশ্বকাপে ইতিহাস বদলানোর চ্যালেঞ্জ বাংলাদেশের : জ্যোতি ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো ইউক্রেনে ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা নিশ্চিত করেছে রাশিয়া রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
আজ সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

মান্দায় ৫০০ অসহায়- দুস্থ পরিবারের মাঝে ১০ লাখ টাকা সহায়তা প্রদান করলেন এমপি ডাঃ টিপু
সান মারিনো ম্যাচের পর চূড়ান্ত সিদ্ধান্ত

ডুলির সঙ্গে এখনও আনুষ্ঠানিক চুক্তি করেনি বাফুফে!

কাবির’স বাংলা এন্ড জিকে’ কর্তৃক দেশসেরা বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্তদের সংবর্ধনা

সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

বর্ষার আগে থেকেই সিডিএর কর্মতৎপরতা বৃদ্ধি: মহেশ খাল ও গয়নাছড়া খাল পরিদর্শন

বার্তা টুডে ডেস্ক / ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬

আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি কার্যক্রম আরও জোরদার করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ))। এরই ধারাবাহিকতায় নগরের গুরুত্বপূর্ণ জলপ্রবাহ পথ মহেশ খাল ও গয়নাছড়া খালের চলমান উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম।

বুধবার (১৩ মে ২০২৬) তিনি খাল দুটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চলমান খনন ও উন্নয়ন কাজ, পানি প্রবাহ সচল রাখা, খালের ধারণক্ষমতা বৃদ্ধি এবং বর্ষা পূর্ব প্রস্তুতির অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের সঙ্গে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

পরিদর্শনকালে সিডিএ চেয়ারম্যান বলেন, জলাবদ্ধতা নিরসনে শুধু প্রকল্প গ্রহণ করলেই হবে না, বরং প্রতিটি ধাপে নিয়মিত তদারকি ও মাঠপর্যায়ের কার্যকর মনিটরিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, বর্ষা মৌসুম শুরুর আগেই চলমান কাজগুলো দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করতে সিডিএ নিয়মিতভাবে প্রকল্প এলাকাগুলো পর্যবেক্ষণ করছে।

তিনি আশা প্রকাশ করেন, চলমান উদ্যোগগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে নগরের জলাবদ্ধতা পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নত হবে এবং বর্ষা মৌসুমে নাগরিক দুর্ভোগ কমে আসবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চউকের সার্বক্ষণিক সদস্য মো. জামিলুর রহমান, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক ও সিডিএ’র নির্বাহী প্রকৌশলী আহমেদ মইনুদ্দীনসহ সংশ্লিষ্ট প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ