সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

জয়পুরহাটে কয়তাহার গ্রামে ‘আলোকবর্তিকা’র ফ্রি মেডিকেল ক্যাম্প

আলেক উদ্দিন (জয়পুরহাট প্রতিনিধি)
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

​ জয়পুরহাটের সদর উপজেলা ৬ নং আমদই ইউনিয়ন কয়তাহার গ্রামে ৯ অক্টোম্বর ২০২৬ ইং রোজ শুক্রবার, দরিদ্র মানুষের জন্য ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকবর্তিকা মানবিক সংগঠন’। সংগঠনটির উদ্যোগে দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ১৪০ জন দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়া হয়।

​আজ সকাল থেকে কয়তাহার সাইমুম রুমি কেজি একাডেমি চত্বরে এই ক্যাম্পের আয়োজন করা হয়। কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কয়তাহার আলোকবর্তিকা মানবিক সংগঠনের প্রধান উপদেষ্টা ও সহকারী অধ্যাপক মো: আব্দুস সবুর শাহ।

​ক্যাম্পে দিনভর রোগীদের চিকিৎসাসেবা ও বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করেন জয়পুরহাটের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সরদার রফিকুল মোবারক (রুবেল) (এম.বি.বি.এস)পি,জি, টি, (এ্যানেস) বি,এস,এম,এম,ইউ, জেনারেন সার্জারী ও অবস প্রাকটিশনার পরিচালক, রওশন ক্লিনিক, জয়পুটহাট। এলাকার দরিদ্র মানুষেরা ঘরের কাছে বিনা মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্যসেবা পেয়ে অত্যন্ত উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অনেকেই জানান, অর্থের অভাবে অনেক সময় প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া সম্ভব হয় না, এই ক্যাম্প তাদের জন্য বড় সুযোগ এনে দিয়েছে।

​এই মানবিক উদ্যোগ সম্পর্কে আলোক বর্তিকা কায়তাহার সংগঠনের প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক মো: আব্দুস সবুর শাহ বলেন, “আমাদের সংগঠনের মূল লক্ষ্য মানুষের পাশে দাঁড়ানো। এলাকার দরিদ্র ও অসহায় মানুষেরা যেন চিকিৎসাবঞ্চিত না হয়, সেই চিন্তা থেকেই এই আয়োজন। আজকে প্রায় ১৪০ জন রোগীকে আমরা সেবা দিতে পেরেছি। আগামী ডিসেম্বর মাসে আমরা ইনশাআল্লাহ আরো বড় পরিসরে একটি পূর্ণাঙ্গ মেডিকেল টিম নিয়ে বৃহত্তর মেডিকেল ক্যাম্প আয়োজন করার পরিকল্পনা করছি। আমাদের এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

​সংগঠনটির অন্যান্য সদস্যরা জানান, মানবিক দিক বিবেচনা করে ভবিষ্যতে শুধুমাত্র চিকিৎসাসেবা নয়, অন্যান্য সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমেও তারা সক্রিয় ভূমিকা পালন করবেন। আজকের সফল ক্যাম্প বাস্তবায়নে সংগঠনের সকল স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ