রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

হালিশহরে রাতের আঁধারে সন্দেহজনক ঘোরাফেরা, ৯ জন গ্রেপ্তার

সোহাগ আরেফীন
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম নগরীর হালিশহরে রাতের আঁধারে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) হালিশহর থানা পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) রাত ১১টা ৩০ মিনিটে হালিশহর থানাধীন বাদশা মিয়া ব্রিকফিল্ড এলাকার একটি অন্ধকার গলি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডলের নেতৃত্বে এসআই মো. মঞ্জুসহ পুলিশের একটি দল মোবাইল-৪২ (নৈশ) ডিউটি পালন করছিল। এ সময় বাদশা মিয়া ব্রিকফিল্ড এলাকার অন্ধকার গলিতে কয়েকজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ। পরে অভিযান চালিয়ে মোহাম্মদ কুদ্দুস মিয়া (৪৫), মো. জালাল উদ্দিন (৪৫), মেহেদী হাসান (১৮), নুর আলম কানু (৪০), মোহাম্মদ রফিকুল ইসলাম (২২), মোহাম্মদ খোরশেদ (৪২), মো. ফরহাদ (২২), ওমর ফারুক (২৩) ও মো. হিমেল (১৯)-কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হালিশহর থানায় অধর্তব্য মামলা নং-৩৩২/২৬, তারিখ ৮ নভেম্বর ২০২৬, সিএমপিওর ৮৮(ডি) ধারায় মামলা রুজু করা হয়েছে। থানার সাধারণ ডায়েরি (জিডি) নং-৪৩০, তারিখ ৮ নভেম্বর ২০২৬-এর ভিত্তিতে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ