শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ নানিয়ারচরে ইউএনও’র অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ
ক সমাবেশে মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কুশল বিনিময় ও করমর্দনের দৃশ্য বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে। এ সময় প্রধানমন্ত্রীর কাছ থেকে তার কাজের প্রশংসাও পান বলে জানা যায়।

প্রধানমন্ত্রীর প্রশংসা পেলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক

জিয়াউর রহমানের আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের

আজ জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দুই জেলায় নতুন ইপিজেড, তিন জেলায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে সরকার

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

মান্দায় দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানে ফাস্ট এইড বক্স ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি
রবিবার, ১৪ জুন, ২০২৬

 

নওগাঁর মান্দা উপজেলায় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে ফাস্ট এইড বক্স প্রদান এবং বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) বেলা সাড়ে ১১টায় মান্দা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরে ৫৭ জন দুস্থ ব্যক্তির মাঝে মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ ইকরামুল বারী টিপু। সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, শিক্ষক নেতা নাসির উদ্দিন সরদার, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস শাখা ছাত্রদলের সাবেক সভাপতি জামিল হোসেন প্রামানিক, সাবেক ছাত্রনেতা হারুনুর রশিদসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা।
পরে উপজেলা হলরুমে আয়োজিত পৃথক অনুষ্ঠানে উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জরুরি প্রাথমিক চিকিৎসা সেবার জন্য ফাস্ট এইড বক্স বিতরণ করা হয়।
এরপর সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসাবে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি। এ উপলক্ষে উপজেলা চত্বরে একটি নিমগাছ (জিয়া ট্রি) রোপণ করা হয়। এরপর
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে
অনুষ্ঠানে বক্তারা অসহায় মানুষের কল্যাণে সামাজিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অধিক হারে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ