বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

ঝালকাঠির নতুন পুলিশ সুপার বদরুল আলম মোল্লা, ফরিদপুরে শাহরিয়ার মিয়াজী

সোহাগ আরেফিন
সোমবার, ৬ জুলাই, ২০২৬

সরকার জনস্বার্থে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করেছে। এর মধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে ঝালকাঠির নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে ফরিদপুরের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, একই আদেশে ফরিদপুরের বর্তমান পুলিশ সুপার মো. নজরুল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পদায়ন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারি করা এই বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ