শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

বন্যাকবলিত বাঁশখালী পরিদর্শনে জামায়াত আমির, দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

শহিদুল ইসলাম
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার কালীপুর লাব্বার দোকান এলাকায় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজস্ব অর্থায়নে দুর্গতদের মাঝে আর্থিক অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ডা. শফিকুর রহমান বলেন, বাঁশখালীর বন্যা সমস্যার স্থায়ী সমাধানে বিরোধীদলের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতায় এলাকার মানুষের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও কল্যাণে কাজ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী, মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম টিমের সদস্য জাফর সাদেক, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি) ওমর সানি আকন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক, ডাকসু জিএস এস. এম. ফরহাদ, দক্ষিণ জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির আনোয়ারুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক, শামসুজ্জামান হেলালীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ