নানিয়ারচরে আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রাজিব হোসেন।
শনিবার বেলা ১১টায় নানিয়ারচর উপজেলার ইসলামপুর দাখিল মাদ্রাসা আশ্রয়ন কেন্দ্র পরিদর্শনকালে তিনি সকলের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন।
পরে তিনি নানিয়ারচর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় পরিবার গুলোর সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।