রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

নিয়ামতপুরে মাদ্রাসাছাত্র জিহাদ নিখোঁজ

আল আমিন নওগাঁ প্রতিনিধি
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নওগাঁর নিয়ামতপুরে জিহাদ নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। গতকাল মাগরিবের সময় থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিখোঁজ জিহাদ উপজেলার চন্দননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাইসা কুড়ি গ্রামের বাসিন্দা। তার পিতার নাম হোসেন আলি। সে কাইসা কুড়ি মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার শিক্ষার্থী।

পরিবারের সদস্যরা জানান, গতকাল মাগরিবের সময়ের পর থেকে জিহাদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। জিহাদের সন্ধান পেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ: ০১৭২১-০৩২৫৩১।


এই ক্যাটাগরির আরো সংবাদ