শিরোনাম
বোয়ালখালীতে চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু, আটক ৩ ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি বিশ্বকাপে ইতিহাস বদলানোর চ্যালেঞ্জ বাংলাদেশের : জ্যোতি ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো ইউক্রেনে ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা নিশ্চিত করেছে রাশিয়া রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
আজ সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

মান্দায় ৫০০ অসহায়- দুস্থ পরিবারের মাঝে ১০ লাখ টাকা সহায়তা প্রদান করলেন এমপি ডাঃ টিপু
সান মারিনো ম্যাচের পর চূড়ান্ত সিদ্ধান্ত

ডুলির সঙ্গে এখনও আনুষ্ঠানিক চুক্তি করেনি বাফুফে!

কাবির’স বাংলা এন্ড জিকে’ কর্তৃক দেশসেরা বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্তদের সংবর্ধনা

সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

চমেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক / ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে।

গত ৩ মে ২০২৬ তারিখে সিনিয়র সহকারী সচিব সুশান্ত কুমার মাহাতো স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট হাসপাতালগুলোর পরিচালক ও তত্ত্বাবধায়কদের এই সিদ্ধান্তের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। একইসাথে আদেশের অনুলিপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে সদয় অবগতির জন্য পাঠানো হয়েছে।

​স্বাস্থ্য খাতের এই শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা কমিটিতে জনপ্রতিনিধিদের অন্তর্ভুক্তির ফলে চিকিৎসা সেবার মান উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।

এ প্রজ্ঞাপনে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জন্য নতুন সভাপতি মনোনীত করা হয় যথাক্রমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. নুরুল হক। পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী-কে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ