মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

দোদুল্যমান যুদ্ধ শেষ করার পথে হাঁটছে ইরান?

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক মাস ধরে চলা যুদ্ধ এখন শেষ করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার দাবি, বর্তমানে তেহরান শক্তিশালী ও মর্যাদাপূর্ণ অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সব ধরনের নিয়ম লঙ্ঘন করে ইরানের স্কুল, হাসপাতাল ও অবকাঠামোয় হামলা চালিয়েছে। এসব কর্মকাণ্ডের কারণে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে ইরানের ওপর চাপ বাড়াতে নতুন করে নিষেধাজ্ঞা জোরদারের ঘোষণা দেয় ওয়াশিংটন। এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ ও ‘মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগ তোলে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব নিষেধাজ্ঞার সঙ্গে জড়িত ও এর পরিকল্পনাকারীদের বিচার ও শাস্তির আওতায় আনা উচিত।


এই ক্যাটাগরির আরো সংবাদ