বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

ফেসবুকে নব নির্বাচিত রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২১ আগস্ট) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী এ অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান তার ফেসবুকে লেখেন, ‌‘গণতন্ত্র, সাংবিধানিক মর্যাদা ও জনগণের প্রত্যাশাকে ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তার দায়িত্বশীল, সফল ও মর্যাদাপূর্ণ পথচলার জন্য রইল আন্তরিক শুভকামনা।


এই ক্যাটাগরির আরো সংবাদ