দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিশিষ্ট রাজনৈতিক ও সমাজসেবক মোহাম্মদ সোহরাব চৌধুরীকে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি এই সিদ্ধান্তটি অনুমোদন করেছেন।
নবগঠিত এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোহাম্মদ সোহরাব চৌধুরী দলের শীর্ষ নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিজের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ”জাতীয় নাগরিক পার্টির আদর্শ ও উদ্দেশ্য তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে এবং চট্টগ্রাম মহানগরে দলকে আরও শক্তিশালী করতে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আমরা একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করব।”
এদিকে, মোহাম্মদ সোহরাব চৌধুরী চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক মনোনীত হওয়ায় পার্টির বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, তার বলিষ্ঠ নেতৃত্বে এবং দূরদর্শী নির্দেশনায় চট্টগ্রাম মহানগরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীতে একটি শক্তিশালী ও জনপ্রিয় রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে।