মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, স্যালাইন না দেওয়ার অভিযোগে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

(নওগাঁ) প্রতিনিধি: আল আমিন
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্যালাইন হাসপাতালে মজুত থাকা সত্ত্বেও রোগীকে না দেওয়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে হঠাৎ করেই নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে এক রোগী স্বাস্থ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেন, হাসপাতালে স্যালাইন থাকা সত্ত্বেও তাকে স্যালাইন দেওয়া হয়নি। বিষয়টি শুনে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।
এ সময় তিনি সংশ্লিষ্ট এক নার্সের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ওই রোগীকে বাইরে থেকে স্যালাইন কিনতে যে টাকা খরচ হয়েছে, তা পরিশোধের ব্যবস্থা করেন মন্ত্রী। সংশ্লিষ্ট নার্সকে ওই টাকা রোগীকে ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।
হাসপাতালে চিকিৎসাসেবা দিতে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না বলেও কঠোর বার্তা দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি রোগীদের সঙ্গে কথা বলে হাসপাতালের সেবার মান ও বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ