দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির (ম্যানেজিং কমিটি) নতুন সভাপতি নির্বাচিত হলেন- বিশিষ্ট আইনজ্ঞ ও রাজননৈতিক ব্যক্তিত্ব এবং সমাজ সেবক অ্যাড. জায়েদ বিন রশিদ। তিনি অত্র ত্রলাকার কৃতি সন্তান স্বাধীনতা সংগ্রামী বীর মুক্তিযোদ্ধা মরহুম এল. এম. জি রশিদ সাহেবের সুযোগ্য সন্তান। এ্যাডভোকেট জায়েদ বিন রশিদের এই নিয়োগের মাধ্যমে বিদ্যালয়টির দীর্ঘদিনের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা কাটিয়ে নবউদ্যমে গতিশীলতা ফিরে আসবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
অ্যাড: জায়েদ বিন রশিদকে সভাপতি নির্বাচিত করে পরিচালনা কমিটি ঘোষনা করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক মণ্ডলী, অভিভাবক ও স্থানীয় সর্বস্তরের জনগণ।
এলাকাবাসীর মতে প্রাচীন ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডভোকেট জায়েদ বিন রশিদ এর মতো একজন সৎ যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তিত্বকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ায় বিদ্যালয়টির হারানো ঐতিহ্য, শিক্ষার পরিবেশ, প্রশাসনিক এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এছাড়াও বিদ্যালয়টি দীর্ঘমেয়াদী সফুল ভোগ করবে। বহুমাত্রিক যোগ্যতার অধিকারী নতুন সভাপতির দায়িত্ব নেওয়া এ্যাড: জায়েদ বিন রশিদ একাধারে আইন পেশা, শিক্ষা রাজনীতি এবং সমাজ সেবামূলক কর্মকান্ডে একজন সুপরিচিত মুখ।
ইতিপূর্বে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এবং বাঁশখালী থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বর্তমানে তিনি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি), বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম এর আহ্বায়ক কমিটির সদস্য মুসলিম এডুকেশন সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মু্িক্তযুদ্ধের প্রজন্ম, চট্টগ্রাম মহানগরীর সদস্য সচিব হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি অত্র বিদ্যালয়ের শিক্ষার মাননোন্নয়নে ভূমিকা রাখতে এবং হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করেন।