মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

ছোটবোনকে উদ্ধারে গিয়ে প্রাণ গেল কিশোরীর

আরিফুল ইসলাম (খাগড়ছড়ি জেলা প্রতিনিধি)
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার একসত্যাপাড়া এলাকায় ছোটবোনকে উদ্ধার করতে গিয়ে লেকের পানিতে ডুবে আমেনা আক্তার (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

নিহত আমেনা আক্তার ওই এলাকার মো. খোরশেদ আলম ও নাছিমা বেগম দম্পতির বড় মেয়ে।

পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আমেনা আক্তার ও তার ছোটবোন বাড়ির পাশের একটি লেকে গোসল করতে নামে। এ সময় অসাবধানতাবশত আমেনার ছোটবোন পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে আমেনা আক্তারও পানিতে তলিয়ে যান।

পরে আশপাশের লোকজন খবর পেয়ে লেকে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা আমেনা আক্তারের মরদেহ উদ্ধার করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ খান চৌধুরী জানান, লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ