মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

মাটিরাঙ্গায় ৪ কোটি ৬৮ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

আরিফুল ইসলাম (খাগড়ছড়ি জেলা প্রতিনিধি)
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পার্বত্য জেলা পরিষদের আওতাধীন প্রায় ৪ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে দুটি উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এসব প্রকল্পের উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব ওয়াদুদ ভূইয়া, এমপি।

উদ্বোধন উপলক্ষে স্থানীয় বাসিন্দারা অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তারা মাটিরাঙ্গা নতুনপাড়া মসজিদের নির্মাণাধীন ভবন এবং তপ্ত মাস্টারপাড়া ব্রিজ নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন।
প্রকল্প সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা নতুনপাড়া মসজিদের ভবন নির্মাণ প্রকল্পে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা। এছাড়া মাটিরাঙ্গা তপ্ত মাস্টারপাড়া ব্রিজ নির্মাণ প্রকল্পে প্রাক্কলিত ব্যয় ৩ কোটি ১৮ লাখ ৮৯ হাজার ৮৭০ টাকা। ব্রিজটির দৈর্ঘ্য ৪৮ দশমিক ৮৫ মিটার।

স্থানীয়দের মতে, মসজিদ ভবন ও ব্রিজ নির্মাণের মাধ্যমে এলাকার ধর্মীয় অবকাঠামো এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এসব প্রকল্প।
উদ্বোধন শেষে প্রকল্পগুলোর সফলতা, এলাকার শান্তি-সমৃদ্ধি এবং মানুষের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ