রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

জেলা প্রশাসনের উদ্যোগে সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক সাপ্তাহিক এ গণশুনানির আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান উপস্থিত থেকে আগত সাধারণ সেবাপ্রার্থীদের অভাব-অভিযোগ ও আবেদনের কথা শুনেন।

গণশুনানিতে জেলার বিভিন্ন দূর-দূরান্ত থেকে আসা সেবাপ্রার্থীরা তাদের নানা ধরনের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও প্রশাসনিক সমস্যা এবং সহায়তার আবেদন জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীলসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান মনোযোগ সহকারে আগত সকলের বক্তব্য শোনেন। তিনি আবেদনকারীদের সমস্যাসমূহ দ্রুত নিস্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয়ে তিনি তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেন।

গণশুনানি শেষে জেলা প্রশাসক বলেন, সাধারণ মানুষের দোরগোড়া সরকারি সেবা পৌঁছে দেয়া এবং তাদের দুর্ভোগ লাঘবে জেলা প্রশাসন সব সময় আন্তরিক। এ ধরনের গণশুনানি নাগরিকদের প্রশাসনিক বিভিন্ন সুবিধা লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ