জয়পুরহাটের কালাই উপজেলায় ১নং মাত্রাই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ পান্না চৌধুরীর সমর্থনে এক বিশাল মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৪শে অক্টোবর ২০২৬ইং বিকেল ৩টায় উপজেলার সমশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ পান্না চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মোঃ আব্দুর রব চৌধুরী (টিলু)। সঞ্চালনা করেন মাত্রাই ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম।
প্রধান অতিথি বক্তব্য বলেন, মাত্রাই ইউনিয়নকে একটি আধুনিক,মডেল দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও সুশাসিত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আসন্ন নির্বাচনে সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
সভায় স্থানীয় ব্যক্তিবর্গ ও বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দল যাকে সমর্থন দিবে তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।