রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

হালিশহরে ৫১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সোহাগ আরেফীন
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম নগরীর হালিশহরে বিশেষ অভিযান চালিয়ে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইয়ার মোহাম্মদ প্রকাশ বাবুল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) হালিশহর থানা পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটে হালিশহর থানার ২৪ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর মেয়র রোড, বসুন্ধরা আবাসিক এলাকার পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডলের নেতৃত্বে এসআই মো. মঞ্জুসহ পুলিশের একটি দল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজন ইয়ার মোহাম্মদ প্রকাশ বাবুলকে তল্লাশি করে তার কাছ থেকে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

এ ঘটনায় এসআই মো. মঞ্জু বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করেন। হালিশহর থানায় ৮ নভেম্বর ২০২৬ তারিখে এফআইআর নং-৬ এবং জিআর নং-১৭৪ মূলে মামলাটি রুজু করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ