রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

হালিশহরে বিশেষ অভিযানে মামলার সন্দিগ্ধ আসামি শাকিল গ্রেপ্তার

সোহাগ আরেফীন
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম নগরীর হালিশহরের ছোটপুল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি মামলার সন্দিগ্ধ আসামি মো. শামীম হোসেন প্রকাশ শাকিল (২৫)-কে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) হালিশহর থানা পুলিশ।

রোববার (৮ নভেম্বর) রাত ১২টা ৩০ মিনিটে হালিশহর থানাধীন ছোটপুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডলের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) এম.ডি. শওকত ওসমানসহ পুলিশের একটি দল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় ২০২৪ সালের ২ অক্টোবর দায়ের করা হালিশহর থানার এফআইআর নং-২/১৫২ মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি মো. শামীম হোসেন প্রকাশ শাকিলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার শাকিলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর একাধিক ধারায় মামলাটি দায়ের করা হয়েছিল।

পরে গ্রেপ্তার ব্যক্তিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ