বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন

রাঙামাটিতে আওয়ামীলীগ ও যুবলীগ সহ আটক ১৮

মাহাদি বিন সুলতান (রাঙ্গামাটি প্রতিনিধি)
সোমবার, ৮ জুন, ২০২৬

রাঙামাটিতে মাদক, জুয়া, কিশোর গ্যাং ও ডেভিল হান্ট অভিযানে আওয়ামীলীগ এবং যুবলীগ সহ ১৮জনকে আটক করেছে পুলিশ।

রোববার (৭ জুন) রাতে শহরের রিজার্ভ বাজার ও বনরুপা সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছে রাঙামাটি পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নরেশ মজুমদার, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক বাবু ত্রিপুরা। এছাড়াও কয়েকজনের বিরুদ্ধে মাদক, জুয়া, কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এবিষয়ে রাঙামাটির কোতয়ালী থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন জানায়, মাননীয় পুলিশ সুপার মহাদয়ের নির্দেশনা মোতাবেক আজকে আমরা বিশেষ অভিযান পরিচালনা করেছি। এ অভিযানে বিভিন্ন ক্যাটাগরির ১৮জন আপরাধীকে গ্রেফতার করেছি। তাদের মধ্যে ডেভিল হান্টের অপরাধী রয়েছে। এছাড়াও মাদক, জুয়া ও কিশোর গ্যাং অপরাধে জড়িত এমন অপরাধী রয়েছে। তিনি আরো জানান, আমাদের এ অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের কে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


এই ক্যাটাগরির আরো সংবাদ