শিরোনাম
ক সমাবেশে মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কুশল বিনিময় ও করমর্দনের দৃশ্য বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে। এ সময় প্রধানমন্ত্রীর কাছ থেকে তার কাজের প্রশংসাও পান বলে জানা যায়।

প্রধানমন্ত্রীর প্রশংসা পেলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক

জিয়াউর রহমানের আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের

আজ জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দুই জেলায় নতুন ইপিজেড, তিন জেলায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে সরকার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রাঙামাটিতে হাবীব আজমের বৃক্ষরোপণ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী।

নিউজ ডেস্ক
শনিবার, ১৩ জুন, ২০২৬

২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী।

শনিবার (১৩ জুন ) বিকাল সাড়ে ৪ টার দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামায় তিনি কবর জেয়ারত করেন। পরে তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং শহীদ ওয়াসিম আকরামের মা জোসনা বেগমকে ২০ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহর্ধমিণী ডা. জুবাইদা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিকেল ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষে শহীদ হন ওয়াসিম আকরাম। তিনি চট্টগ্রাম কলেজে স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র, নগরীর চকবাজার এলাকায় একটি মেসে থাকতেন। ওয়াসিম চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

ওয়াসিম আকরাম ১৯৯৮ সালে কক্সবাজারের পেকুয়া উপজেলার মেহেরনামা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শফিউল আলম এবং মাতার নাম জোসনা বেগম। তিনি পাঁচ ভাই-বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ