শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী আর প্রতিমন্ত্রী কর্তৃক গণমাধ্যমের কন্ঠ রোধ করার প্রয়াস – সোহাগ আরেফিন

সোহাগ আরেফিন
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ঢাকা থেকে প্রকাশিত সরকারি মিডিয়া তালিকাভুক্ত জাতীয় সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকা ১৩ বছর পেরিয়ে ১৪ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে চট্টগ্রাম ব্যুরো অফিসের উদ্যোগে বর্ণাঢ্য এক আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

বুধবার (১৭ জুন) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্ণফুলী হলে বর্ষপূতির এ আয়োজন সম্পন্ন হয়।

সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার সম্পাদক ও প্রকাশক রফিকুল ইসলাম কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পিআইডির সিনিয়র তথ্য অফিসার জিএম সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন অপরাধ অনুসন্ধান পত্রিকার মুখপাত্র ও আইন উপদেষ্টা এডভোকেট এম আর তোফায়েল, বিশিষ্ট সমাজ সেবক ও সময়ের নিউজ এর সহকারী সম্পাদক মোঃ হোসেন, চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন, বাংলাদেশ হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগ সভাপতি ও সমাজ সেবক বাবু সুজিত সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবু বক্কর সিদ্দিক সহ আরো অনেকে।

সিআরএ’র সভাপতি সোহাগ আরেফিন বলেন আমাদের মাননীয়  প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী ওপরদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমে কর্তৃক গণমাধ্যমের কন্ঠ রোধ করার চেষ্টায় এমন খবরে আমরা ব্যথিত হই , তিনি অবিলম্বে সাংবাদিকদের নামে মিথ্যা এই মামলার  নিঃশর্ত প্রত্যাহার দাবী করেন।

অনুষ্ঠানে  বিভিন্ন সাংবাদিক সংগঠন ও রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৮ জনকে গুনীজন সংবর্ধনা প্রদান করা হয়। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ