ঢাকাবুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২০৮টি আসনে জয় পেয়েছে বিজেপি, হারের পথে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

নিউজ ডেস্ক
মে ৪, ২০২৬ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপর্যয় হয়েছে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের। এরসঙ্গে দলীয় প্রধান ও বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও নিজ আসনে হারের পথে আছেন।

তিনি এবারের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছেন ভবানিপুর থেকে। মাত্র একটি আসনে দাঁড়ানো মমতা সেখানে হারতে চলেছেন।

রিপোর্ট লেখা পর্যন্ত কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ভবানিপুরেরর ২০ রাউন্ড ভোগ গণনার মধ্যে ১৯ রাউন্ডের গণনা শেষ হয়েছে। আর ১৯তম রাউন্ড শেষে তিনি তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির শুভেন্দু অধিকারীর চেয়ে ৩ হাজার ৮০০ ভোটের ব্যবধানে পিছিয়ে আছেন। যদি আরেক রাউন্ডের ফলাফলে বড় চমক দেখাতে না পারেন তাহলে তিনি হেরে যাবেন।

এর আগে ২০২১ সালে নন্দিগ্রামে শুভেন্দুর কাছে হেরেছিলেন মমতা। এরপর ভবানিপুরে উপনির্বাচনে জয় পেয়ে বিধানসভার সদস্য ও পরবর্তীতে টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হন।

তবে তার দল তৃণমূল কংগ্রেসের বিপর্যয় হওয়ায় এবার তার শাসনামলের অবসান ঘটতে যাচ্ছে।

পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে সোমবার ২৯৩টি আসনের ভোট গণনা হচ্ছে। একটি আসনে ভোট বাতিল করে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যে ২৯৩টি আসনের ভোট গণনা হচ্ছে, তার মধ্যে রিপোর্ট লেখা পর্যন্ত ২০৮টি আসনে জয় পেয়েছে বিজেপি। অপরদিকে মাত্র ৭৯টি আসনে জিতেছে তৃণমূল। সূত্র: আনন্দবাজার, এনডিটিভি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।