মঙ্গলবার (৫ মে) চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রতিটি কমিটি তিন থেকে পাঁচ সদস্যবিশিষ্ট।
গঠিত কমিটিগুলো হিজরা খাল, জামালখান খাল, রামপুর খাল, গুলজার খাল, মনোহরদি খাল এবং চান্দগাঁও-মুরাদপুর এলাকায় কার্যক্রম তদারকি করবে।
প্রসঙ্গত, গত সপ্তাহে টানা কয়েকদিনের বৃষ্টিতে নগরের প্রবর্তক মোড়, কাতালগঞ্জ, কাপাসগোলা, পাঁচলাইশ ও রহমতগঞ্জসহ ১৫ থেকে ২০টি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে গত সোমবার টাইগারপাসে চসিক কার্যালয়ে মেয়র ডা. শাহাদাত হোসেনের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় এসব কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
