ঢাকাবুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

গনমাধ্যম দিবসে সিআরএ’র আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদন
মে ৩, ২০২৬ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রামের পেশাদার সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মে) দুপুরে নগরীর চট্টগ্রাম শিশু একাডেমী হল-এ এ আয়োজন করা হয়।

সংগঠনটির সভাপতি সোহাগ আরেফিন-এর সভাপতিত্বে এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক শাহীন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিআরএর সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন এবং সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, একটি গণতান্ত্রিক সমাজে স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একইসঙ্গে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং সত্য প্রকাশে বাধা দূর করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিআরএর সহ-সভাপতি রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ, সহ দপ্তর সম্পাদক জহির উদ্দীন বাবর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক, আপ্যায়ন সম্পাদক সাফায়েত মোরশেদ, সম্পাদক রিদোয়ান হৃদয় এবং সদস্যবৃন্দ মোস্তাফিজুর রহমান, মোঃ রিয়াজ উদ্দীন, রতন বড়ুয়া ও শাহেদুর রহমান মোর্শেদ।

অনুষ্ঠানটি সাংবাদিকদের মধ্যে পেশাগত সচেতনতা বৃদ্ধি এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বানের মধ্য দিয়ে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।