ঢাকাবুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

অস্ট্রেলিয়ার সমুদ্রে নৌযান ডুবে উদ্ধারকর্মীসহ ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদন
মে ৫, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে উত্তাল সমুদ্রে একটি বিপদগ্রস্ত ইয়টের দিকে দ্রুতগতিতে উদ্ধার অভিযান পরিচালনার সময় লাইফবোটের দুই উদ্ধারকর্মীসহ তিন জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

দেশটির পুলিশ জানিয়েছে, উত্তাল সমুদ্রে তাদের নৌযানটি উল্টে গিয়ে তারা মারা যান।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

নিউ সাউথ ওয়েলস পুলিশের তথ্য অনুযায়ী জানা গেছে, সোমবার সন্ধ্যায় নিউ সাউথ ওয়েলসের বলিনা শহরের কাছে একটি বিপদগ্রস্ত ইয়টকে সাহায্য করতে মোট ছয় জনের একটি লাইফবোট দল দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা দেয়।

উদ্ধারকাজ চলাকালে প্রায় ২ দশমিক ৫ মিটার (৮ ফুট) উঁচু ঢেউ ও অত্যন্ত বিপজ্জনক সমুদ্র পরিস্থিতির মধ্যে তাদের নৌযানটি উল্টে যায়।

পুলিশ কর্মকর্তা জো ম্যাকনালটি জানান, নৌযানের কিছু সদস্য ভেতরে আটকা পড়েন এবং কিছু সদস্য পানিতে ছিটকে পড়েন।

এ ঘটনায় দুই জন প্রাণ হারান।

এই ঘটনায় প্রাণ হারানো উদ্ধার কর্মীদের বয়স ৬২ ও ৭৮ বছর বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ইয়টটি ঢেউ বা পানির গতিপথ নিয়ন্ত্রণের জন্য তৈরি বাঁধ বা অবকাঠামোতে ধাক্কা লেগে ভেঙে যায়। পরে কাছের সৈকত থেকে মাঝবয়সী একজন পুরুষের লাশ  উদ্ধার করা হয়, যার পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।