মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

প্রাইভেট এডুকেশন সোসাইটি এর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ

নিজস্ব প্রতিবেদন
সোমবার, ৩ আগস্ট, ২০২৬

মানবসেবার মহান আদর্শকে ধারণ করে প্রাইভেট এডুকেশন সোসাইটি এর উদ্যোগে একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের মাস্টার লাইনে অবস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান “হোপ রাইজ স্কুল”-এ অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রায় ২০০ জন নারী, পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্যপরামর্শ, প্রয়োজনীয় ঔষধ এবং ব্লাড গ্রুপ পরীক্ষার সুবিধা গ্রহণ করেন। কর্মসূচিটির সার্বিক আয়োজন ও বাস্তবায়ন করে প্রাইভেট এডুকেশন সোসাইটি।

অনুষ্ঠানে প্রাইভেট এডুকেশন সোসাইটি এর চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সভাপতিত্ব করেন এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মাকসুদুর রহমান সঞ্চালকের দায়িত্ব পালন করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোসলেহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান ফয়সাল মুন, সাধারণ সম্পাদক মুকিম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম খান মোশাররফ, সাংগঠনিক সম্পাদক সালেহ আহম্মদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মনজুর আহম্মদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মাইন উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম মারুফ এবং নির্বাহী সদস্য মো. মামুনুর রশীদ। এছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডা. সামেদ বিন জসীম, এমবিবিএস (চমেক), প্রভাষক, ফিজিওলজি বিভাগ, সাউদার্ন মেডিকেল কলেজ। তিনি উপস্থিত রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন এবং সুস্থ জীবনযাপনের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।

স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকা তিশা আক্তার মিম, সহকারী প্রধান শিক্ষিকা রোকসানা আক্তার, সহকারী শিক্ষিকা আছিয়া আক্তার এবং সহকারী শিক্ষিকা ফাহমিদা আক্তার।

এছাড়াও হোপ রাইজ স্কুলের সহকারী শিক্ষিকা জান্নাতুল মিম ও রাসিয়া আক্তার সার্বিক সহযোগিতা করেন। ব্লাড গ্রুপ পরীক্ষায় দায়িত্ব পালন করেন সোহানী আক্তার, শারমিন আক্তার, আমির হোসেন এবং মো. আশরাফুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং অসংখ্য স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রাইভেট এডুকেশন সোসাইটি শিক্ষা, স্বাস্থ্য ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য আরও বৃহৎ পরিসরে বিনামূল্যে চিকিৎসাসেবা ও জনকল্যাণমূলক কর্মসূচি আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সমাজের আরও বেশি সংখ্যক মানুষকে স্বাস্থ্যসেবার আওতায় আনা এবং মানবিক সহায়তা কার্যক্রম সম্প্রসারণে প্রাইভেট এডুকেশন সোসাইটি ধারাবাহিকভাবে কাজ করে যাবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ